সিলেট

সুনামগঞ্জে গরু চরানোকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যা

প্রকাশ: ০১ মে ২০২৬ ১০:১২

ছবি : সংগ্রীহিত

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধানক্ষেতে গরু চরানোকে কেন্দ্র করে জহুর উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার করা হয়েছে। নিহত জহুর উদ্দিন ওই গ্রামের মৃত হযরত আলীর পুত্র। শুক্রবার দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম সুড়িরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়,একই ইউনিয়নের দেলোয়ারনগর এলাকার বাসিন্দা মৃত কফিল উদ্দিনের পুত্র বেলাল উদ্দিন তার গরু দিয়ে জহুর উদ্দিনের ধানক্ষেতে ফসল খাওয়ায়। বিষয়টি জানতে পেরে জহুর উদ্দিন জমিতে গিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা বাকবিতন্ডা হয়।

এঘটনায় বেলাল উদ্দিন ঘটনাস্থল ত্যাগ করে নিজ বাড়িতে চলে যায়। পরে জহুর উদ্দিন বাড়ির উদ্দেশ্যে রওনা হলে বেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছা মাত্রই সে এবং তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে জহুর উদ্দিনকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

সিলেট থেকে আরো পড়ুন