বাংলাদেশ

বহাল থাকছে উপজেলা পরিষদ নির্বাচন : তথ্য উপদেষ্টা

প্রকাশ: ০৫ মে ২০২৬ ০২:৩৩

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক :  প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে। ১০ মাস থেকে একবছর লাগবে তা শেষ করতে। এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে রয়েছেন,তারা কোনও কোনও ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন,এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন,সে ব্যাপারে সরকার সচেষ্ট। ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে-উল্লেখ করে তিনি বলেন,এ বছর আশা করছি ডেঙ্গুর প্রকোপ সেভাবে বাড়বে না।

তবে যে কোনো পরিস্থিতির জন্য জনগণকে সচেতন থাকতে হবে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন,স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে। ১০ মাস থেকে একবছর লাগবে শেষ করতে। হামের টিকা নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন,প্রায় এক কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে,যা ৮৯ শতাংশ। কয়েকদিনের মধ্যে শতভাগ শিশু হামের টিকা পাবে। একজন শিশুর মৃত্যুও কাম্য নয়,তবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশু মারা গেছে। এজন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। হামের টিকা নিয়ে ভবিষ্যতে কোনো সংকট হবে না। টিকা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশু মৃত্যু ঘটুক তা হয়ত অন্তবর্তী সরকারও চায়নি। তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন