ছবি : সংগ্রীহিত
ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সহোদর আব্দুল হান্নান চৌধুরীর বড় ছেলে মাহফুজুর রহমান চৌধুরী রোমেলের বিশাল জানাজা শেষে পাবারিক কবরসন্থানে সমাহিত করা হয়েছে। গতকাল বিকাল তিনটায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম মসজিদ প্রাঁঙ্গনে যুক্তরাজ্য প্রবাসী রোমেল চৌধুরীর বিশাল জানাজা অনুষ্ঠিত হয়। গত ২ মে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। মৃত্যকালে তার বয়স ছিল (৩৫ বছর)।মরহুমের লাশ যুক্তরাজ্য থেকে বহন করে নিয়ে আসেন ফুফাতো ভাই বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ আখঞ্জী।জানাজায় অংশ গ্রহণ করেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,জামায়াত নেতা মাওলানা আশরাফ আলী,মরহুমের মামা ও গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ, দেবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী,হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারনে সম্পাদক রাশেদ খান,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাছিত,সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক ছনি আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুল মুহিতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক মুসুল্লিয়ান অংশ গ্রহণ করেন।উল্লেখ্য,মাহফুজুর রহমান চৌধুরী রোমেল বিগত ২০১৬ সালে যুক্তরাজ্যে গমন করেন। তার অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতুকালে তিনি স্ত্রী,একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট থেকে আরো পড়ুন
