সিলেট

হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তির পরিচিত সভা

প্রকাশ: ২০ জুন ২০২৬ ০৩:৫৭

হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তি নবগঠিত আহ্বায়ক কমিটি।

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তি নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে অনুষ্ঠিত পরিচিতি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুর আলম চৌধুরী। সদস্য সচিব হাকিমুল ইসলামের সঞ্চালনায় নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ,তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা,নতুন নেতৃত্ব সৃষ্টি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক,হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মীর দুলাল সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলার ছাত্রসমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি একটি আদর্শ,মেধাভিত্তিক ও গণমুখী ছাত্র সংগঠন গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভা শেষে নেতৃবৃন্দ জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে এবং হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের কার্যক্রম বিস্তারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সিলেট থেকে আরো পড়ুন