সিলেট

চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন,৭৫ হাজার টাকা অর্থদন্ড

প্রকাশ: ২১ জুন ২০২৬ ০০:১২

অবৈধভাবে বালু উত্তোলন,সায়েদ আলী নামের এক ব্যাক্তিকে নগদ ৭৫ হাজার টাকা জরিমানা।

চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন,৭৫ হাজার টাকা অর্থদন্ড

মীর দুলাল : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সায়েদ আলী নামের এক ব্যাক্তিকে নগদ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার।

অভিযানকালে নালমুখ বাজার সংলগ্ন এলাকায় সরকারি অনুমতি ছাড়া মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে সায়েদ আলীকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা বালু পরিবহনের কাজে ব্যবহৃত প্রায় ২০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি তৌফিক আনোয়ার বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন