বাংলাদেশ

নারায়ণগঞ্জে বিএনপির সংসদ সদস্যের ছেলে আটক

প্রকাশ: ২১ জুন ২০২৬ ০৮:৪৭

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম ওরফে সজীবকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় খাইরুলকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাঁকে বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তাঁর বাবা আজহারুল ইসলাম সোনারগাঁ থানা বিএনপির সভাপতি।

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সজীবের বিরুদ্ধে কিছু লোকজন আমাদের কাছে চাঁদাবাজির অভিযোগ করেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা করবে। ওদিকে,সরকার দলীয় সংসদ সদস্য ও জেলা যুবদল নেতাকে আটকের ঘটনায় চাঞ্চল্য তৈরী হয়েছে। এনিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোন প্রকার মন্তব্যে অপারগতা প্রকাশ করেছেন।

 

বাংলাদেশ থেকে আরো পড়ুন