সভাপতি সাংবাদিক অঞ্জন রায়,সাধারণ সম্পাদক বিজয় সূত্রধর এবং সাংগঠনিক সম্পাদক চয়ন রায় নির্বাচিত হয়েছেন।
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক অঞ্জন রায়,সাধারণ সম্পাদক বিজয় সূত্রধর এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে চয়ন রায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রতনপুর দুর্গামন্দিরে আলোচনা সভা শেষে কমিটি গঠিত হয়। সভা পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীল কণ্ঠ দাশ সামন্ত নন্টি এবং সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গ লাল রায়,নবীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের আয়বায়ক মিনু কান্তি রায়,সদস্য সচিব বিভূ আচার্য,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় এবং নির্বাহী সদস্য মহাদেব রায়।
এ সময় উপস্থিত ছিলেন,৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের সদস্য অজিত সূত্রধর,ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি রঞ্জু দেব,মাষ্টার পলাশ দাশ,ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক জগন্নাথ দাশ,শ্রীবাশ রায়,বিধান দাশ, বিমল সূত্রধর,দিলিপ দাশ,প্রভীদ দাশ,জিতেন দাশ,খোকা দেব,সুনিল সরকার,অনন্ত রায়,নুপুর রায়,সুব্রত রায়,রিংকু দাশ,সুভ রায়,বলাই রায়,তপু শীল,শেফাল রায়,রিপন রায়,কাঁচামন রায়,অভিনাশ সূত্রধর,নৃপেন্দ্র সূত্রধর,সুখেশ সূত্রধর,নিধান সূত্রধর,সুঞ্জিত সূত্রধর,সুশিল পাল,সতীশ রায়,নেকলেস রায়,তামল রায়,শাওন রায়,কৃষ্ণ সূত্রধর,বিদ্যুৎ সূত্রধরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে সর্বসম্মতিক্রমে ৬নং কুর্শি ইউনিয়ন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং ইউনিয়ন পর্যায়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট থেকে আরো পড়ুন
