হবিগঞ্জে গণ অধিকার পরিষদ সভাপতি নোমান চৌধুরীর জামায়াতে যোগদান
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ০৬:৩৪
চৌধুরী আশরাফুল বারী (নোমান) জামায়াতে ইসলামীতে যোগদান।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী (নোমান) জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ২ ফেব্রুয়ারী সোমবার রাতে অনন্তপুরে জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদের নির্বাচনী কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় তাঁর সাথে কয়েক শতাধিক দলীয় নেতাকর্মীও যোগদান করে। নির্বাচনের পূর্বক্ষণে জেলার প্রভাবশালী আইনজিবীর যোগদানের ফলে নতুন আবহ তৈরী হয়েছে। হবিগঞ্জ জেলা আইনজিবী সমিতির সাবেক সভাপতি হিসেবে চৌধুরী আশরাফুল বারী নোমানের একটি পরিচিতি রয়েছে। তিনি হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে ও বিএনপির সঙ্গে জোটগত কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এনিয়ে চৌধুরী আশরাফুল বারী চৌধুরী নোমান বলেন,নিজের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া ও দলের বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তাঁর পদত্যাগ ও জামায়াতে যোগদান নিয়ে চলমান গুঞ্জন সত্যতা প্রমাণিত হয়েছে। যোগদানকালে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমানসহ জামায়াতের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ বলেন, আশরাফুল বারী একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে প্রায় ৩০০ নেতা-কর্মী জামায়াতে যোগদান করেছেন। এতে হবিগঞ্জে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। উল্লেখ্য,হবিগঞ্জ পৌর এলাকার বড় বহুলা গ্রামের বাসিন্দা (বর্তমান শায়েস্তা নগর বসবাসকারী) চৌধুরী আশরাফুল বারী নোমান ২০০৮ সালের আলোচিত ওয়ান ইলিভেন সরকারের অন্যতম কোশীলব দেশ ছেড়ে পলাতক সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার ফজলুল বারীর ছোট ভাই। এলাকায় প্রভাবশালী পরিবার হিসেবে তাদের খ্যাতি রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন
