জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিপি (জাকসু) আব্দুর রশিদ জিতু।
বার্তা সিলেট ডেস্ক : বিএনপিতে যোগদান করেছেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিপি (জাকসু) আব্দুর রশিদ জিতু। শুক্রবার দুপুরে নয়পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে বিএনপিতে যোগ তিনি। এসময় ভিপি জিতু বলেন,আমি ১৯৫২ ভাষা আন্দোলনের চেতনা, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা,১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪-এর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে গণঅভ্যুত্থান,অভ্যুত্থানের চেতনাকে যে দলগুলো ধারণ করে সেখানে ভবিষ্যতে রাজনীতি করব বলে নিয়েছিলাম। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে চারটি বিষয় উল্লেখ করলাম, তারা সেগুলো মানে এবং একটি সুখী,সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশ পন্থী রাজনীতি এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির মাধ্যমেই বাংলাদেশ পন্থী যে রাজনীতি, বাংলাদেশের ভাগ্য বদলের রাজনীতি সেটি সম্পন্ন করতে পারব। এসময় জিতু ছাড়াও জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা দলটির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দেন। তারা হলেন শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তারা এদিন যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। ছাত্রদলে যোগদান করেছেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব,আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর,রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক,নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ,বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি,মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ,শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের ফুলের তোড়া দিয়ে কেন্দ্রেীয় কার্যালয়ে শুভেচ্ছা জানান।
রাজনীতি থেকে আরো পড়ুন
