কানাইঘাটে চাঞ্চ্যকর ইসমাঈল আহমদ নোবেল হত্যাকান্ডে জড়িত গ্রেফতার ৩
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে চাঞ্চ্যকর ইসমাঈল আহমদ নোবেল হত্যাকান্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ নিয়ে কানাইঘাট থানা পুলিশ এক প্রেস রিলিজে জানিয়েছে,সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেল সালমান নুর আলম ও থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহতায়তায় মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে নোবেল হত্যাকারী জয়নাল আহমদ,তার পুত্র ইসলাম উদ্দিন ও লোকমান আহমদকে ওসমানী নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য,গতকাল বুধবার বসতবাড়ির সীমানা বিরোধের জের ধরে কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের হারিছ উদ্দিনের পুত্র ইসমাঈল হোসেন নোবেলকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়। হত্যার পরপরই ইসলাম উদ্দিন,লোকমান আহমদ ও তাদের পিতা জয়নাল আহমদসহ পরিবারের লোকজন বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যায়।
সিলেট থেকে আরো পড়ুন
