খেলাধুলা

বিসিবির তদন্তে সন্তুষ্ট নন জাহানারা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬ ০৮:১৩

নারী ক্রিকেট দালের সাবেক অধিনায়ক জাহানারা ।

 

বার্তা সিলেট ডেস্ক : নারী ক্রিকেট দালের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়ন নিয়ে ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠনের প্রায় দুই মাস পর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই প্রতিবেদন নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশ আলোচিত ওই নারী ক্রিকেটার।তার আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ আজ এক বিবৃতিতে বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশের কথা জানিয়েছে। অভিযোগকারী হিসেবে বিসিবি আনুষ্ঠানিকভাবে তাঁকে কিছুই জানায়নি এমনকি প্রতিবেদনের কোনো কপিও জাহানারাকে পাঠানো হয়নি ।বিবৃতিতে বলা হয়েছে,যৌন হয়রানি, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের কৌশলী প্রতিবেদনে আমরা হতাশ। তদন্ত নিয়ে জাহানারা স্বস্তি বোধ করলেও স্বচ্ছতা না থাকায় জাহানারা হতাশ।’

বিসিবির কাছে ই-মেইলের তদন্ত প্রতিবেদন বিষয়ে স্পষ্ট কিছু জানতে চাওয়া হলেও এই প্রতিবেদন বর্তমানে লিগ্যাল টিম পর্যালোচনা করছে। তবে তিনি আদৌ এই প্রতিবেদন পাবেন কি না,সে বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ নিয়ে গত বছরের ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। সেটা না পারার পর সময়সীমা বাড়িয়ে ২০ ডিসেম্বর করা হয়। কালক্ষেপণ করে ২ ফেব্রুয়ারি বিসিবির কাছে তদন্ত প্রতিবেদন এসে জমা হয়। জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্তে কী পাওয়া গেছে, সেটা ৪ ফেব্রুয়ারি বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়কের চারটি অভিযোগের দুটি প্রমাণ হয়নি বলে উল্লেখ করেছে বিসিবি। তবে জাহানারার সঙ্গে মঞ্জুর অসদাচরণের প্রাথমিক সত্যতা বোর্ড পেয়েছে।

খেলাধুলা থেকে আরো পড়ুন