রাজনীতি

তৃণমূলকে কড়া হুশিয়ারী,কোন প্রকার নৈরাজ্য বরদাশত করা হবে না : তারেক রহমান

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ০৭:৪১

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

 

বার্তা সিলেট ডেস্ক : বিএনপি ও সেহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীকে কঠোর হুশিয়ারী দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এনিয়ে সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত এমপি ও দলের দায়িত্বশীল নেতাদের সতর্ক করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে তারেক রহমান বলেন,যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। কোনো ধরনের সহিংসতা,প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শনিবার বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান এ কথা বলেন।

তারেক রহমান বলেন,নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও কোথাও ভুল-বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে। সেটা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দলমত,ধর্ম-বর্ণ কিংবা ভিন্নমত যাই হোক দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেয়া হবে না। তিনি বলেন,ন্যায়পরায়ণতাই হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা বৃথা যেতে বাধ্য। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দলসহ প্রতিটি নাগরিকের জন্যই আইন সমান।

 

রাজনীতি থেকে আরো পড়ুন