প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বার্তা সিলেট ডেস্ক : স্বচ্ছতার ভিত্তিতে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন,‘নির্বাচন কমিশন (ইসি) অবাধ,সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়ার সকল প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে। আইন শৃংখলা বাহিনী নুন্যতম কোর অপরাধে ছাড় দেবেনা। এবারের নির্বাচন দেশে ইতিহাস সুষ্টি হবে।’
বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রথমবারের মতো দেশের বাইরে পোস্টাল ভোটের আয়োজন করা হয়েছে উল্লেখ করে সিইসি বলেন,অনেক ভোটার ভোট দিয়েছেন। তাদের দেয়া ব্যালট পেপার দেশে পৌঁছেছে। লিঙ্গ,ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভোট দেয়ার জন্য উৎসাহ দেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষন করবেন। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই নির্বাচন কমিশনের গাইড লাইন অনুসারে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। দেশ বিদেশের সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচনের আসল তথ্য তুলে ধরবেন। এমনটা প্রত্যাশা করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন
