সিলেট

বিশ্বনাথে নির্বাচনী জনসভায় যাওয়ার পথে মারা গেলেন বিএনপি নেতা

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ১১:০৯

সাবেক এক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী।

 

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী জনসভায় যোগ দেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক এক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী সোমবার বিকেলে (০৯ ফেব্রুয়ারি) সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনী জনসভায় যোগ দেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

দলীয় সূত্র জানায়, নির্বাচনী সভাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই সোহেল আহমদ চৌধুরী হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন। দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য,ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী।  তিনি কাপ পিরিচ প্রতীকে নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন