সিলেট

হবিগঞ্জ-০১ ড.রেজা কিবরিয়ার নতুন ম্যাজিক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১:০৫

বিএনপি মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়া ।

 

ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়া নতুন চমক দেখিয়েছেন। সিলেট ৪ আসনের প্রার্থী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,৫ আসনের প্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি ওবায়দুল্লাহ ফারুকী ও সিলেট-১ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ওবায়দুল মুক্তাদির চৌধুরীর পথেই হাটলেন ড. রেজা কিবরিয়া।বৃহত্তর সিলেট অঞ্চলের জনপ্রিয় আধ্যাতিক পীর,উপমহাদেশের প্রখ্যাত মাওলানা প্রয়াত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী পরিবারের দোয়া নিতেন সিলেটের সুবহানীঘাট গিয়ে দোয়া চেয়েছেন তিনি।তাকে স্বাগত জানিয়েছেন,মরহুম পীরের ছোট সাহেবজাদা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ আঞ্জমানে আল-ইসলাহের সভাপতি জননেতা আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।এসময় পরস্পর কোশল বিনিময় হয়।এঘটনায় ফুলতলী অনুসারে বক্ত ও মুরিদানসহ মসলকের উলামায়ে কেরামের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে। এছাড়াও গত ৩ ফেব্রুয়ারী যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত অর্ধশতাধিক প্রবাসীকে নিয়ে মতবিনিয় করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড.রেজা কিবরিয়া। প্রবাসী সংগঠন গ্লোবাল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীরা বলেন,নির্বাচনী এলাকার উন্নয়নে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষকে বিজয়ী করতেই দেশে এসেছেন। এলাকার শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক উন্নয়নে গ্রাম ভিত্তিক গণসংযোগে গুরুত্ব দেয়া হয়।ড.রেজা কিবরিয়ার সিলেট সফর নিয়ে ইনাতগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক মোজতাহিদ উদ্দিন বলেন, এই দৃশ্য আমার চুক্ষুকে শীতল করে দিয়েছে ।সিলেট অঞ্চলে আমাদের আধ্যাত্মিক রাহবার ফুলতলীর সাহেবজাদার দোয়া নিয়ে ড.রেজা কিবরিয়া নৈতিক আত্বশুদ্ধির পাশাপাশি মসলকের অনুসারী সকলের মন জয় করে নিয়েছেন। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার ও সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম ঘোরী বলেন,ড.রেজা কিবরিয়া একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। উন্নয়ন কর্মকান্ডে তার কোন বিকল্প নেই।সুযোগ কাজে লাগাতে ফটোসেশন বাদ দিয়ে এলাকা ভিত্তিক ভোটারের ঘরে ঘরে গিয়ে বিএনপি,সহযোগী সংগঠন ও রেজা সমর্থকদের আহবান জানান তিনি।

সিলেট থেকে আরো পড়ুন