ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের তিনটি কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রার্থীরা। ভোট প্রদান শেষে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তাঁরা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় সিলেট নগরের ঐতিহ্যবাহী শারদা হল ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করে বলেন, ১৫-২০ বছর পর আজ এই ভোটের মাধ্যমে এদেশের মানুষ রাষ্ট্রের ওপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে।
এর আগে সকাল সাড়ে ৭টায় নগরের শিবগঞ্জে স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন সিলেট-১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন,প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। এখন পর্যন্ত সার্বিক পরিবেশ সন্তোষজনক। আশা করছি সারা দেশে একটি সুন্দর নির্বাচন হবে। সকাল ৯টার দিকে নগরের সুবিদবাজার প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউক ভোটকেন্দ্রে ভোট দেন সিলেট-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল। ভোট প্রদান শেষে তিনি বলেন,ভোটগ্রহণ শুরুর পর এখন পর্যন্ত পরিবেশ ভালো মনে হচ্ছে।’
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। সকাল পৌনে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪ নম্বর লেঙ্গুড়া ইউনিয়নের পূর্ব গুরুকচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। সাংবাদিকদের তিনি বলেন,সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। এর আগে সকাল ৮টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সেনগ্রামে নিজের কেন্দ্রে সিলেট-৪ আসনে জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীন। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আশা করি সারাদিন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে।’
সিলেট থেকে আরো পড়ুন
