সিলেট

নবীগঞ্জে ভোট কেন্দ্রে বিশৃংখলা,প্রবাসীর ৫ দিনের কারাদণ্ড

প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৬ ০৩:০৬

গোলাম রসুল (৫০) রাসেল নামের যুক্তরাজ্য প্রবাসী।

 

ষ্টাফ রিপোর্টার,নবীগঞ্জ থেকে :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ভোটগ্রহণ চলাকালে জটলা বেঁধে বিশৃংখলার অভিযোগে গোলাম রসুল (৫০) রাসেল নামের এক যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে যৌথবাহিনী। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাঁকে ৫ দিনের কারাদন্ড দেয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উশৃঙ্খল আচরণের অভিযোগে গোলাম রসুল রাসেলকে (৫০) আটক করা হয়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন মর্মে অভিযোগ ওঠে। এ সময় দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে। পরে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ড কার্যকর করতে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গোলাম রসুল রাসেল মোস্তফাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাদুর রহমান দারাবের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া।

সিলেট থেকে আরো পড়ুন