তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বার্তা সিলেট ডেস্ক : তারেক রহমান আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান–এর বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যাচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে তাদের প্রথম বৈঠক। রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রশ্ন উঠেছে,আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা তারেক রহমানকে কী দিয়ে আপ্যায়ন করবেন জামায়াত আমির? রোববার বিষয়টি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। দেখি তারেক রহমান কী পছন্দ করেন। তিনি যা পছন্দ করেন, তাই দিয়েই আপ্যায়নের চেষ্টা করব। তার পছন্দের তালিকার মধ্যেই আমরা থাকব।’
রাজনীতি থেকে আরো পড়ুন
