ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চালানো বিমান হামলা থেকে বেঁচে গেছেন। একই হামলায় তার বাবা নিহত হন। রয়টার্সকে বুধবার এমন তথ্য জানিয়েছেন দুই ইরানি সূত্র। সূত্রগুলো জানায়, ইরানের শাসনব্যবস্থার ভেতরে মোজতবাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়। মধ্যম স্তরের এক আলেম এবং ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কঠোরপন্থী মোজতবা ইরানের ধর্মীয় প্রতিষ্ঠানের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। বহু বছর ধরেই তাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শীর্ষ প্রার্থীদের একজন মনে করা হচ্ছে।
একটি সূত্র জানায়,তিনি (মোজতবা) জীবিত আছেন। সর্বোচ্চ নেতা নিহত হওয়ার সময় তিনি তেহরানে ছিলেন না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর তার বাবা নিহত হন,সেই হামলায় আরো কয়েকজন সামরিক ও প্রভাবশালী ব্যক্তিও প্রাণ হারান। রবিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনেইর মৃত্যুর খবর ঘোষণা করে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানি নেতার মরদেহ পাওয়া গেছে, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ১৯৮৯ সাল থেকে ইরানের নেতৃত্ব দেওয়া ওই ব্যক্তিকে লক্ষ্যবস্তু করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন
