আন্তর্জাতিক

একের পর এক ক্ষেপণাস্ত্র ,ইসরাইলিদের ঘুম হারাম করেছে ইরান

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ ০২:০৪

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : ইসরাইলিদের এক মুহূর্তও শান্তিতে থাকতে দেবে না ইরান। এমনই কৌশল নিয়েছে তারা। তাই একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এই ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে সাইরেন বাজানো হয়। সঙ্গে সঙ্গে মানুষজন নিরাপদ আশ্রয়ে ছুটে যায়। ফলে তারা যাতে শান্তি না পায়, সেজন্য মুহুর্মূহু ক্ষেপণাস্ত্র ছোড়ার কৌশল নিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তাদের ছোড়া এই ক্ষেপণাস্ত্র জর্ডানের ওপর দিয়ে উড়ে আসে। এই জর্ডান ইসরাইলের ঠিক পাশের দেশ। মঙ্গলবার দিবাগত রাতে সাইরেন আর ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র আর সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরাইলের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যখনই এসব সাইরেন বাজে, তখন ইসরাইলিদের দ্রুত নিরাপদ কক্ষ বা আশ্রয়কেন্দ্রে দৌড়ে যেতে হয়। মূলত এটাই ইরানের কৌশল- ইসরাইলিদের কোনো বিশ্রাম না দেয়া।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, এসব ক্ষেপণাস্ত্রের প্রতিটিই হয় আকাশেই প্রতিহত করা হয়েছে, নয়তো খোলা এলাকায় পড়েছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর আছে কিনা কেউ বলছে না। কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করা খুবই কঠিন। কারণ ইসরাইলি সেনাবাহিনী মূলত চায় না যে সাংবাদিকরা হামলার স্থানে ছুটে যাক,কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করুক।  তথ্য সূত্র : মানবজমিন

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন