র্যাবের হাতে আটক ইয়াবা ব্যাবসায়ী মুনজরা।
মীর দুলাল : হবিগঞ্জে তিন সহস্রাধিক ইয়াবাসহ মুনজরা খাতুন (৬০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (৪ এপ্রিল) দুপুরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত মুনজরা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর এলাকার আমির হোসেনের স্ত্রী।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে র্যাব জানায়,ইয়াবা ব্যাবসায়ী মুনজরা বাসে করে শহরের দিকে ইয়াবা নিয়ে আসার খবর পেয়ে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ সদর থানাধীন নিজামপুর ইউনিয়নের বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস থামালে ওই বাসের চালকের পেছনের সিটে বসা মুনজরা পালানোর চেষ্টা করেন। তখন র্যাব তাকে আটক করে। আটকের পর নারী পুলিশ সদস্য দিয়ে মুনজরার দেহ তল্লাশি করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ১৫টি প্যাকেট থেকে ৩১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিলেট থেকে আরো পড়ুন
