অল্টারনেটিভস ও জাতীয় ছাত্রসভা সিলেট জেলা ও মহানগর শাখার মানববন্ধন ও অবস্থান কর্মসূচী।
বার্তা সিলেট ডেস্ক : শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ,হত্যাকান্ড ও মব-সন্ত্রাসের বিচারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ২৪ মে বিকেলে রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভস ও জাতীয় ছাত্রসভা সিলেট জেলা ও মহানগরের পক্ষ থেকে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। অল্টারনেটিভসের জাতীয় সাংগঠনিক কমিটির সংগঠক দুর্জয় দাশ গুপ্তের নেতৃত্বে আয়োজিত এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন আরো দুই সংগঠক ডা. নজরুল ইসলাম ও বিধান রঞ্জন বিশ্বাস। জাতীয় ছাত্রসভার কেন্দ্রীয় সংগঠক রাজন গুপ্ত ও ফরহাদুল ইসলাম মোহনও উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে সঞ্চালনা করেন সিলেট মহানগর ছাত্রসভার প্রতিনিধি আব্দুল্লাহ আল মোস্তাকিম।
দুর্জয় দাশ গুপ্ত তার বক্তব্যে বলেন,সারাদেশে প্রতিনিয়ত একের পর এক অরাজকতা চলছে। ফুলের মত একটা বাচ্চা রামিসাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এটার পরে আর ঘরে বসে থাকার সুযোগ নেই। সিলেটেও দু’দিন আগে এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এছাড়া মবের নাম করে সারা দেশে সন্ত্রাসীমূলক কর্মকান্ড চালানে হচ্ছে। অথচ প্রশাসন কিছুই করতে পারছে না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা ধর্ষণ,অরাজকতা ও মব-সন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষকদের এই বাংলায় বসবাস করার কোন অধিকার নেই। ডা. নজরুল ইসলাম তার বক্তব্যে বলে ন, আমরা আজ সিলেট জেলা ও মহানগর অল্টারনেটিভস ও ছাত্রসভা কর্তৃক আয়োজিত এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে মিলিত হয়েছি,ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চ ত করার জন্য। যতদিন না অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হচ্ছে,প্রয়োজনে ততোদিন আমরা রাজপথেই লড়াই চালিয়ে যাবো।
সিলেট থেকে আরো পড়ুন
