এইচএসসি ফরম পূরণ ১ মার্চ শুরু হবে। চলবে ৯ মার্চ পর্যন্ত।
বার্তা সিলেট ডেস্ক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) ফরম পূরণ ১ মার্চ শুরু হবে। চলবে ৯ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী,বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়,কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিলে এ বিষয় বা বিষয়গুলোর পরীক্ষা কোনো রূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম বা সেরিব্রাল পালসি বা বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি শিথিলযোগ্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বিষয় ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারে কিন্তু মডেল টেস্ট কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না।
শিক্ষা থেকে আরো পড়ুন
