হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর স্লোগান।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর স্লোগান দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন বিদেশে অবস্থানরত জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। নিজের ভেরিফায়েড ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট দিয়ে তিনি লিখেন,আওয়ামী লীগ কার্যালয় উন্মুক্ত।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন বলেন,আমরা ভিডিওটি দেখলাম। ঘটনাটি আজকের (১৮ ফেব্রুয়ারি) না পুরোনো,তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে। ২০২৪ সালের ২ আগস্ট হবিগঞ্জ শহরের টাউন হল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকেই অফিসটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ভিডিওতে দেখা যায়,ওই কার্যালয়ের সামনে কয়েকজন ব্যক্তি জাতীয় ও দলীয় পতাকাসহ অবস্থান নিয়ে নানা শ্লোগান দিচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দারা জানান,বিষয়টি সম্পর্কে তারা কিছুই জানেন না।
সিলেট থেকে আরো পড়ুন
