ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার প্রথম টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসুরী মোজতবা খামেনি। তিনি গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,ইরান লড়াই চালিয়ে যাবে। আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। ইরানের সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন,দেশ যখন আক্রমণের শিকার হয়েছে,তখন এই বাহিনীই ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে।
তিনি বলেন,আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই,যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার, তখন দুর্দান্ত কাজ করছেন। জ্বালানির বাজার নিয়েও মন্তব্য করেছেন তিনি। সর্বোচ্চ নেতা বলেন,হরমুজ প্রণালি বন্ধই থাকবে। ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ রাখা অব্যাহত থাকবে। উপসাগরীয় দেশগুলো নিয়েও বলেন,ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী,কিন্তু মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে। ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে এবং তারা কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে । সূত্র: আলজাজিরা।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন
