সিলেট

চুনারুঘাটের ত্রাস নুর মেম্বারকে আটক করেছে র‍্যাব

প্রকাশ: ০৯ মে ২০২৬ ২২:১৮

ছবি : সংগ্রীহিত

 

মীর দুলাল : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের লাতুরগাও ৮নং ওয়ার্ড মেম্বার,পূর্বাঞ্চলের ত্রাস,বনদস্যু সন্ত্রাসী বাহিনীর প্রধান,তিনটি হত্যা মামলার আসামী আব্দুন নুর মেম্বারকে (৫৫) আটক করেছে র‍্যাব। শনিবার (৯ মে ২৬) ইং  বিকেলে চুনারুঘাটের মিরাশি এলাকা থেকে তাকে  গ্রেফতার করে র‍্যাব শায়েস্তাগঞ্জের একটি আভিযানিক দল।

 চুনারুঘাট পূর্বাঞ্চলের বনদস্যু বাহিনীর মূল নিয়ন্ত্রক ছিলেন নুর মেম্বার। বনকর্মীদের উপর গুলি বর্ষন থেকে শুরু করে হত্যা,ডাকাতী,মানুষের বাড়ী ঘর ভাংচুর,লুঠপাট সহ শতাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ২০০৫ সালে মহদিরকোনা গ্রামের মুরুব্বি সোনাই মিয়া,২০১৮ সালে লাতুরগাঁও গ্রামের মহিবুল হোসেন ও ২০২৪ সালে মুহিবুল হত্যা মামলার বাদী আঃ হাসিম কে হত্যা করে এই নুর মেম্বার ও তার বাহিনী। র‍্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্প কমান্ডার ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সিলেট থেকে আরো পড়ুন