ইঞ্জি.মঞ্জুরুল আহসান মুন্সীG
বার্তা সিলেট ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসিদ নির্বাচনে বিএনপির দলীয় মোনয়ন পেলেও ইঞ্জি.মঞ্জুরুল আহসান মুন্সীকে ঋণ খেলাপীর জন্য তার প্রার্থীতা বাতিল করেন আদালত। এঘটনায় এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লার উপর ক্ষোব্ধ হন তিনি। গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় সমর্থন দেয় বিএনপি। গতকাল একটি জনসভায় ট্রাকের বিপরীতে ভোট দিলে করুণ পরিণতির হুশিয়ার দেন তিনি। এখবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তাকে দলের সব পদ থেকে ইঞ্জি.মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বিএনপি। আজ মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,দলীয় নীতি,আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে (বহিষ্কৃত) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়,বিএনপি ক্ষমতায় গেলে এবং ভোটাররা অন্য কোথাও ভোট দিলে তাদের ছাড় দেয়া হবে না। বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হবে। ওদিকে,মঞ্জুরুল আহসান মুন্সীর দাবি,ভিডিওটি কেটে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। মঞ্জুরুল আহসান মুন্সীর নিজের ফেসবুকে পূর্ণাঙ্গ ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে বক্তব্যের ব্যাখ্যায় বলা হয়েছে,আমার সাম্প্রতিক একটি বক্তব্যের আংশিক অংশ কেটে শর্ট ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এই বক্তব্যটি আমি আমার নিজ এলাকায়,আমার নিকট আত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে বলেছিলাম। সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল আমাকে জড়িয়ে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে,যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি, সত্য কখনো চাপা থাকে না।
রাজনীতি থেকে আরো পড়ুন
