সিলেট

সুনামগঞ্জে সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলন : গ্রেপ্তার ৪

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ১০:০৯

সুনামগঞ্জে সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে বালুভর্তি  ৪টি নৌকাসহ আটক ৪

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে বালুভর্তি  ৪টি নৌকাসহ ৪ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের কুরুতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার কুরুতলা গ্রামের মো. সিকান্দার আলীর পুত্র মো. রাজা মিয়া (২৭), সদরগড় গ্রামের জয়নাল উদ্দিনের পুত্র মো. আমির হামজা (২৪), আমিরপুর গ্রামের মো. কাচা মিয়ার পুত্র মো. আব্দুর রহিম (২৮) ও একই গ্রামের আব্দুন নূর এর পুত্র মো. আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুরমা নদীতে অভিযান চালিয়ে ৪টি বালুভর্তি পঙ্গপাল নৌকাসহ ৪ জনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি নৌকা পালিয়ে  যায়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) জানান, নদী ও পরিবেশ রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত আলামত ও আটককৃতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিলেট থেকে আরো পড়ুন