সিলেট বিভাগের ৫ নেতাকে স্থায়ী ভাবে বহিষ্কার করেছে বিএনপি।
বার্তা সিলেট ডেস্ক : ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় সারাদেশের ৫৯ জন বিএনপির বিদ্রোহী প্রার্থীর সাথে সিলেট বিভাগের ৫ নেতাকে স্থায়ী ভাবে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তাঁদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। এ নিয়ে এ পর্যন্ত ৭২ জনকে বহিষ্কার করা হল।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের আসনে প্রার্থী হওয়ায় প্রথমে ৯ জনকে, পরে আরও ৪ জনকে বহিষ্কার করে বিএনপি। বহিষ্কারাদেশে তাঁদের বিরুদ্ধে দলীয় নীতি,আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হয়েছে।
আজ বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর নামে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ জনকে বহিষ্কারের তথ্য জানানো হয়। সিলেট ভিাগের বহিস্কৃত নেতারা হলেন, সুনামগঞ্জ-৩ আসনের বিদ্রোহী প্রার্থী জেলার সাবেক সহসভাপতি জেলা বিএনপি ও সদস্য আনোয়ার হোসেন, । সুনামগঞ্জ-৪ আসনের বিদ্রোহী প্রার্থী সাবেক সহসভাপতি জেলা বিএনপির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন, ৩. সিলেট-৫ আসনে সিলেট জেলা বিএনপির সদস্য মামুনুর রশীদ (চাকসু), মৌলভীবাজার-৪ আসনে জেলা বিএনপির সদস্য মহসিন মিয়া মধু, হবিগঞ্জ-১ আসনের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া।
সিলেট থেকে আরো পড়ুন
